ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা নেতানিয়াহুর

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 15

ইসরায়েলে একটি ‘শক্তিশালী’ নতুন জাতীয় সরকার গড়ার ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্ট নেসেটের ভোটের ফলাফলে তাঁর নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু সমর্থকদের সামনে এ ঘোষণা দেন।

আজ বুধবার জেরুজালেমে জড়ো হওয়া নিজ দল লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘লিকুদ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা একটি শক্তিশালী নতুন জাতীয় সরকার গড়ব।’

মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বুথফেরত জরিপে (এক্সিট পোল) বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও সর্বশেষ হালনাগাদে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ঘুরে দাঁড়িয়েছে।

দেশটির সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া হিসাবে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসনে এগিয়ে। অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের জোট এগিয়ে আছে ৪৯টি আসনে। আরব লিস্ট ১৯টি আসনে এগিয়ে। এবারের নির্বাচনে একক দল হিসেবেও লিকুদ পার্টি এগিয়ে আছে।

নেতানিয়াহুর দল আর জোট এগিয়ে থাকলেও ১২০ আসনের নেসেটে কোনো পক্ষই সরকার গঠনে প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসনে জয়) নিশ্চিত করতে পারছে না। এর ফলে পরবর্তী সরকার গড়তে নানা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে দলগুলোকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

একটি ‘শক্তিশালী নতুন জাতীয় সরকার’ গড়ার ঘোষণা নেতানিয়াহুর

আপডেট সময় : ১০:৩৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬