জেদ্দায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত, আহত ১৫
- আপডেট সময় : ০৪:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 16
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আজ শনিবার শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি। সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে।
হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের সবাই জেদ্দার আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে।
সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।




























