সংবাদ শিরোনাম ::
ডিএমপির নিউজ পোর্টাল হ্যাক
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৭:০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 27
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও ৫ আগস্টের দৃশ্যাবলি প্রদর্শিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির নিয়মিত সংবাদ কনটেন্টের পরিবর্তে রাজনৈতিক বার্তা ও ৫ আগস্টের দৃশ্যাবলি ছবি ভেসে উঠছিল।
ওয়েবসাইটে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি দেখা যায়। এ ছাড়া ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।
ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। তবে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।



























