ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 13

সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্প এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবি সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শরিফুল ইসলাম জানান, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির তরফে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১১:১৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬