সংবাদ শিরোনাম ::
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 15
রাজধানীর মিরপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগে। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।
তবে তাৎক্ষণিক এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়েও কিছু জানা যায়নি।




























