ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 3

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের ‘বাকি অংশও ধ্বংস’ করে দিতে হতে পারে। এ বিষয়ে শিগগিরই জানা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন ভাবছি—এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারে শেষ দেখে ছাড়ব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।

তিনি আরও যোগ করেন, যদি সম্ভব হয় তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব, তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।

ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনও থামেনি। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরানের আবার আগের মতো ঘুরে দাঁড়াতে অন্তত ২৫ বছর লেগে যাবে।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে যে খবর রটেছে, সে বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া তারা কিছুই করছে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬