ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে নির্বিচার গুলি, নিহত ৮

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 15

তুরস্কের মধ্যপশ্চিমাঞ্চলীয় তিনটি গ্রামে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। বন্দুকধারীকে খুঁজে বের করতে একটি বড় ধরনের তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

আফিয়নকারাহিসার প্রদেশের গভর্নরের দপ্তর বলেছে, “দুর্ভাগ্যবশত, আমাদের প্রদেশের সশস্ত্র হামলায় আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।”

রাজধানী আঙ্কারা এবং উপকূলীয় শহর ইজমিরের মাঝামাঝি অবস্থিত শহর আফিয়নকারাহিসারের কাছাকাছি একটি গ্রামীণ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এসব হামলার ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইউকারিতান্দির গ্রামের একটি রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীকে পাওয়া যায়, দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাদের উভয়ের মৃত্যু হয়।

ইউকারিতান্দির উত্তরপূর্বে কিয়ির গ্রামে গুলিবিদ্ধ আরও তিনটি মৃতদেহ পাওয়া যায়। আরও পূর্বদিকে আয়াজিনি গ্রামে পাওয়া যায় আরও তিনটি গুলিবিদ্ধ মৃতদেহ।

আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার জীবন সঙ্কটাপন্ন। তবে তিনি কোথায় আহত হয়েছেন, তা জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কে নির্বিচার গুলি, নিহত ৮

আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬