ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈকতে বেড়াতে গিয়ে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 14

ভারতের মহারাষ্ট্রে সৈকতে বেড়াতে গিয়ে পুনের আট কিশোর শিক্ষার্থী ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বিকালে রায়গড় জেলার জনপ্রিয় পর্যটন এলাকা দিভেআগর সৈকতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ১৬ বছর বয়সি; তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি লিখেছে, তারা পুনের আলান্দির ‘উইনার্স অ্যাকাডেমি’ নামের একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী ছিল। তারা বেড়াতে প্রায় ১৭০ কিলোমিটার দূরের দিভেআগর সৈকতকে বেছে নিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ২৫ ছেলে, ১৭ মেয়ে ও ছয় শিক্ষকসহ মোট ৪৮ জনের দলটি বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পিকনিকে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোত ঠিকভাবে বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যায়।

ঘটনা বুঝতে পেরে দিভেআগরের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’র মালিক ভাউ সালুনখে তার দলের সদস্যদের নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ওয়াটার স্পোর্টস দলের সদস্যরা ঝুঁকি নিয়ে সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৈকতে বেড়াতে গিয়ে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ১১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬