১৯৯৯ ডলারের আইফোন ডুও; অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন
- আপডেট সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / 10
প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোন বাজারে আনলো অ্যাপল। ২০১৭ সালের পর এটিই প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ পণ্যে সবচেয়ে বড় পরিবর্তন। ১৯৯৯ ডলার দামের ফোল্ডেবল ফোনটির নাম ‘ডুও’। বুধবার অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে উন্মোচন করা নতুন ফোনটি।
ডুওর আকার ও আকৃতি অনেকটা পাসপোর্টের মতো, আর এর প্রান্তগুলো গোলাকার। ফোনটি খুললে ৭ দশমিক ৬ ইঞ্চি (১৯ সেন্টিমিটার) প্রশস্ত একটি স্ক্রিন পাওয়া যাবে, যা অনুভূমিক বা উল্লম্ব- দুইভাবেই ব্যবহার করা যাবে। ফোনটি ভাঁজ করা অবস্থায় সামনের দিকে থাকবে তুলনামূলক ছোট একটি একক স্ক্রিন। অ্যাপল জানিয়েছে, ফোনটি তাদের তৈরি সবচেয়ে পাতলা আইফোন।
২০১৭ সালে আইফোন এক্স থেকে ফিজিক্যাল হোম বাটন সরিয়ে দেওয়ার পর ফ্ল্যাগশিপ পণ্যে এটিই অ্যাপলের সবচেয়ে দৃশ্যমান পরিবর্তন। সর্বশেষ অর্থবছরে অ্যাপলের মোট বিক্রির অর্ধেকেরও বেশি এসেছে আইফোন থেকে- যার পরিমাণ ছিল ২০৯ দশমিক ৬ বিলিয়ন ডলার।
অ্যাপল আইফোন ডুওকে মূলত ব্যবসায়িক কাজ ও উৎপাদনশীলতার জন্য উপযোগী একটি ডিভাইস হিসেবে তুলে ধরেছে। একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে জুম কলে অংশ নেওয়া এবং বড় পর্দায় স্ল্যাক মেসেজিং অ্যাপ ব্যবহারের বিষয়টি তারা প্রদর্শন করেছে।
ডুওর বড় স্ক্রিনে একই সময়ে একাধিক অ্যাপের উইন্ডো চালানো যাবে। উৎপাদনশীলতা বাড়ানোর এই সুবিধা অ্যাপল এর আগে তাদের কিছু আইপ্যাডে চালু করেছিল।
সিইও টার্নাস বাজারে থাকা অন্যান্য ফোল্ডেবল ফোনের সমালোচনা করে বলেন, এগুলো দেখতে কিছুটা অস্বস্তিকর এবং স্ক্রল করা বা ভিডিও দেখার মতো সাধারণ কাজের জন্য যথেষ্ট উপযোগী নয়।
তার দাবি, কাস্টম হিঞ্জ, একই অনুপাতের দুটি ডিসপ্লে এবং নতুন টাইটানিয়াম বডির মাধ্যমে ডুও এমন একটি অভিজ্ঞতা দেবে, যা পকেটে বহনযোগ্য ডিভাইসে আইপ্যাড ব্যবহারের অনুভূতি তৈরি করবে।
টার্নাস বলেন, এটি সম্পূর্ণ নতুন এবং অসাধারণভাবে। পাসপোর্টের কাছাকাছি আকারের হওয়ায় এটি হাতে ধরতে পরিচিত মনে হবে এবং এক হাতে ব্যবহার করতেও আরামদায়ক।
টার্নাস আইফোন প্ল্যাটফর্মকে ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের একটি কেন্দ্র হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, অ্যাপলের এআই ব্যবস্থার মূল গুরুত্ব হচ্ছে গোপনীয়তা।
ফোল্ডেবল ফোনের নতুন বাজার:
টার্নাস জানান, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সে ব্যাটারি, ক্যামেরা ও পারফরম্যান্সে উন্নতি আনা হয়েছে। ফোন দুটির প্রাথমিক দাম যথাক্রমে ১১৯৯ ও ১২৯৯ ডলার।
১২ সেপ্টেম্বর থেকে ফোন দুটির প্রি-অর্ডার নেওয়া হবে এবং ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। তবে আইফোন ডুও বাজারে আসবে ২৩ অক্টোবর।





























