ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানদের তারকাখ্যাতির সঙ্গে জড়াতে চান না প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

টানা আট বছর বিরতি নিয়ে ফের বলিউডে ফিরেছেন অভিনেত্রী প্রীতি জিনতা। তবে দীর্ঘ এই বিরতিতে সিনেমাকে নাকি মিস করেননি তিনি। বরং পরিবার, সন্তান ও মাতৃত্ব উপভোগ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। তার মতে, ১৮ বছর বয়স থেকে টানা কাজ করার পর জীবনে প্রথমবার বড় একটি বিরতি নিয়েছেন। আর সেই বিরতিই জীবনের আরেক অধ্যায় আবিষ্কারের সুযোগ দিয়েছে তাকে।

‘ভাইব’ নিয়ে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে আলাপচারিতায় প্রীতি বলেন, ‘সিনেমাকে মিস করেছেন—এমনটা বললে মিথ্যা বলা হবে। ১৮ বছর বয়সে অভিনয় শুরু করার পর দীর্ঘদিন টানা কাজ করেছেন তিনি। তাই এবার পরিবার ও সন্তানকে সময় দেওয়াই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।’

যুক্তরাষ্ট্রে বসবাসের সময় জীবন অনেকটা ধীর গতির মনে হয়েছে প্রীতির। তবে এই জীবনে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মা হিসেবে। প্রীতি ও তার স্বামী জিন গুডএনাফের যমজ সন্তান জিয়া ও জয়ের বয়স এখন চার বছর। সন্তানদেরও এখন তারকাখ্যাতির সঙ্গে পরিচয় করাতে চান না অভিনেত্রী।

প্রীতি বলেন, ‘সন্তানদের যতটা সম্ভব সাধারণ পরিবেশে বড় করতে চাই। তাদের শৈশব যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে না আসে, সেটি ইচ্ছা। মা হওয়া জীবনের সবচেয়ে বড় দায়িত্বগুলোর একটি। এর জন্য অনেক ধৈর্য ও সময় প্রয়োজন, যা এখনও শিখছি।’

দীর্ঘ বিরতির পর ফেরার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। উপযুক্ত চরিত্র ও গল্প সামনে আসার পরই কাজে ফেরার আগ্রহ তৈরি হয় তার। পরপর দুটি সিনেমায় দেখা যাচ্ছে তাকে। ‘বাটওয়ারা ১৯৪৭’-এর পর এবার কুনাল খেমুর পরিচালনায় ‘ভাইব’-এ অভিনয় করেছেন প্রীতি। সিনেমাটিতে প্রথমবারের মতো তাকে অ্যাকশন ও কমেডির ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।

প্রেক্ষাগৃহে সিনেমা দেখার প্রবণতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রীতি বলেন, ‘মানুষ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে না গেলে নতুন সিনেমা তৈরি করাও কঠিন হয়ে পড়বে। বর্তমানে সিনেমা নির্মাণে খরচ, দীর্ঘ শুটিং সময় ও চাপ—সবই বেড়েছে। তাই দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার প্রতি আগ্রহী হওয়া জরুরি।’

কুনাল খেমু পরিচালিত ও অভিনীত ‘ভাইব’ সিনেমায় প্রীতির সঙ্গে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব ও নবাগত বংশিকা ধীর। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্তানদের তারকাখ্যাতির সঙ্গে জড়াতে চান না প্রীতি জিনতা

আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬