ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নারীসহ নিহত ৩

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 27

সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের দাবি করা হামলায় দুই নারীসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। সৌদি জেনারল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জিএসিএ জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়।

জিএসিএর তথ্য অনুযায়ী, আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী বাসিন্দা (একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক) নিহত হয়েছেন এবং আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানি নাগরিক নিহত হন এবং পাঁচ সৌদি নাগরিকসহ আটজন বাসিন্দা আহত হয়েছেন।

যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে পূর্ণ সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জিএসিএ।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া সৌদি রাজধানীতে হামলা চালাতে ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি লঞ্চিং প্যাডও ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলায় নারীসহ নিহত ৩

আপডেট সময় : ১২:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬