সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৪২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 15
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের উপকূলের কাছে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৫ আগস্ট) এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরে।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে রেকর্ড করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৭ দশমিক ৬ মাত্রা নির্ধারণ করে ইএমএসসি।
সূত্র: রয়টার্স





























