ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে সেমিনার ও কর্মশালা শেষে সনদ বিতরণ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 1

সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিইউজের একাংশের সভাপতি শহীদুল ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আব্দুস সবুর, ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি।

কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিকরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা সাংবাদিকতার নীতি-নৈতিকতা, পেশাগত দায়িত্বশীলতা এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে সেমিনার ও কর্মশালা শেষে সনদ বিতরণ

আপডেট সময় : ১২:১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬