ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 25

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বুধবার (৪ নভেম্বর) রিটকারী সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৬ অক্টোবর পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ এবং নদী ও পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংগঠনটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া রিটটি করেন।

রিট আবেদনে বলা হয়, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। এ ধরনের কর্মকাণ্ড নদীর স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটানোর পাশাপাশি নদীভাঙন বাড়াতে পারে। একই সঙ্গে পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬