ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আট মাসে মৃত্যু ১৩শ ছুঁইছুঁই

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 11

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ১ হাজার ২৯৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

আর মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম নিয়ে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে হাম নিয়ে প্রাণহানি ও হাসপাতালে ভর্তির এই চিত্র তুলে ধরা হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। এর মধ্যে সিলেট বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সারিতে ঢাকা বিভাগের পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে ২১০ জনের প্রাণ গেছে। এরপর চট্টগ্রামে ১২০ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামে আট মাসে মৃত্যু ১৩শ ছুঁইছুঁই

আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬