ঢাবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
- আপডেট সময় : ০৩:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 15
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে এ কথা জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন ।
তিনি বলেন, “গতকাল রাতে দুজন সহকারী প্রক্টর আমাকে মাধ্যম করে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
“আজকে আমি বাইরে একটা মিটিংয়ে এসেছি। সেখান থেকে গিয়ে আর কেউ পদত্যাগ করেছে কি না জানাতে পারব।”
সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগকারীরা হলেন—আরবি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার ।
এদিনই আর চারজন সহকারী পদত্যাগ করতে পারেন। তারা হলেন— প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
তাদের একজন বলেন, “আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করতে বলেছে। আমরা বিকালে পদত্যাগপত্র জমা দেব।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করছেন না। এ কারণে তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।”



























