ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 13

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারের স্বর্ণের দামে। গত শুক্রবার (২৩ অক্টোবর) স্পট মার্কেটে মূল্যবান এই ধাতুর দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। গত এক সপ্তাহে দাম কমেছে প্রায় ৪ শতাংশ। বিশ্বজুড়ে অচলাবস্থা বাড়লে তা আরও পতন হতে পারে।

ইয়াহু ফাইন্যান্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদের হার বৃদ্ধি, মূল্যস্ফীতির উদ্বেগ এবং শক্তিশালী ডলারের আশঙ্কায় স্বর্ণের বাজারে এই চাপ তৈরি হয়েছে। যা সামনে বাড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার দিন শেষে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৯৯৫ দশমিক ৮০ ডলার। দিনের মধ্যে দাম নেমেছিল ৩ হাজার ৯৭৫ দশমিক ৬৪ ডলারে। জানুয়ারিতে প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছানোর পর থেকে স্বর্ণের দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।

স্বর্ণকে সাধারণত অর্থনৈতিক অনিশ্চয়তা ও শেয়ারবাজারের অস্থিরতার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবার প্রযুক্তি খাতের শেয়ারেও দরপতনের মধ্যেই স্বর্ণের দাম কমেছে। ফলে প্রচলিত নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ব্যাংক অব আমেরিকার কৌশলবিদ পল সিয়ানার বিশ্লেষণ অনুযায়ী, স্বর্ণের দাম ধরে রাখার জন্য ৩ হাজার ৯৪৩ ডলার একটি গুরুত্বপূর্ণ স্তর। জুলাইয়ে এই দামেই সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণ। এই স্তর ধরে রাখতে পারলে বাজারে পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তা ভেঙে গেলে দাম প্রথমে ৩ হাজার ৮৮৬ ডলার এবং পরে ৩ হাজার ৭০০ ডলারে নেমে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম

আপডেট সময় : ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬