সংবাদ শিরোনাম ::
ছড়া
হাতিরঝিলে
— সোহেব আহমেদ
- আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 15
ঝিলের জলে ঝিকমিক,
জলের তলে চিকচিক।
হিঞ্চে লতা লিকলিক,
চাঁদটি হাসে ফিকফিক॥
ঝোপের ধারে খিকখিক,
গাইলো কে যে টিকটিক।
ঝিঁঝিঁর ঝাঁকে থিকথিক,
সানাই বাজায় ঝিকঝিক॥
সাঁঝের মায়া দিকদিক,
জ্বলল মশাল ধিকধিক।
সবাই জড়ো ঠিকঠিক,
হাতিরঝিলে পিকনিক॥

























