ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যানি কার্সন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 12

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার অ্যানি কার্সন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় নতুন এ নোবেলজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপে সমকালীন সাহিত্যের জন্য নতুন রূপ সৃষ্টিকারী তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে।

অ্যানি কার্সন ১৯৫০ সালে কানাডার টরেন্টোতে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকসের ওপর তার ডক্টরিয়াল থিসিস ‘ওদি এত আমো এরগো সাম’ প্রকাশ করেন এবং নিজের পুরো ক্যারিয়ারজুড়ে কবিতা লেখা, অনুবাদ করা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার প্রায় সব সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে শব্দের প্রতি ভাষাতত্ত্ববিদের আচ্ছন্নতা এবং নতুন অর্থের জন্য কবির আকাঙ্ক্ষার মিলনবিন্দু। তিনি নিজেই শব্দের ব্যুৎপত্তিকে তার সব কাজের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করেছেন।

সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় অ্যানি কার্সনকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে।

সাহিত্যের নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর গোপন রেখেছে সুইডিশ অ্যাকাডেমি। এ কারণে কে এ পুরস্কার জিততে পারেন সেটি আগে থেকে ধারণা করা যায় না। ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত ১১৮ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। আর সবমিলিয়ে ১২২ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। যার মধ্যে ১৮ জন হলেন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় কবি অ্যানি কার্সন

আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬