ঢাকা ০৩:০০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছড়া

হাতিরঝিলে

 — সোহেব আহমেদ
  • আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ঝিলের জলে ঝিকমিক,
জলের তলে চিকচিক।
হিঞ্চে লতা লিকলিক,
চাঁদটি হাসে ফিকফিক॥

ঝোপের ধারে খিকখিক,
গাইলো কে যে টিকটিক।
ঝিঁঝিঁর ঝাঁকে থিকথিক,
সানাই বাজায় ঝিকঝিক॥

সাঁঝের মায়া দিকদিক,
জ্বলল মশাল ধিকধিক।
সবাই জড়ো ঠিকঠিক,
হাতিরঝিলে পিকনিক॥

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছড়া

হাতিরঝিলে

আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ঝিলের জলে ঝিকমিক,
জলের তলে চিকচিক।
হিঞ্চে লতা লিকলিক,
চাঁদটি হাসে ফিকফিক॥

ঝোপের ধারে খিকখিক,
গাইলো কে যে টিকটিক।
ঝিঁঝিঁর ঝাঁকে থিকথিক,
সানাই বাজায় ঝিকঝিক॥

সাঁঝের মায়া দিকদিক,
জ্বলল মশাল ধিকধিক।
সবাই জড়ো ঠিকঠিক,
হাতিরঝিলে পিকনিক॥