রাজধানীতে কঠোর অভিযান, গ্রেফতার ৪৬৬
- আপডেট সময় : ০১:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 11
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তাদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রল বোমার অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটর সাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



























