ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 10

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের জন্য রাখা তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনে পেট্রল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, ওয়াশিং কার্যক্রম শেষ হওয়ার পর আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি শান্টিং লাইনে রাখা হয়েছিল। ওই সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রেনটির ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

আপডেট সময় : ১০:০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬