ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুমিনুলকে ছাড়িয়ে হৃদয়ের কীর্তি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 3

নিজের প্রথম সেঞ্চুরিকালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন তাওহিদ হৃদয়।

২০১৩ সালে নিজের প্রথম সেঞ্চুরিতে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ১৮১ রান করেন মুমিনুল হক। এতো দিন সেটাই ছিল সর্বোচ্চ।

চা-বিরতির আগে শেষ ওভারে জোমেল ওয়ারিক‍্যানকে পরপর দুই বলে ছয় ও চার মেরে মুমিনুলকে ছাড়িয়ে গেছেন হৃদয়। ২৮৯ বলে সাত ছয় ও ১৮ চারে তিনি ব‍্যাট করছেন ১৯০ রানে।

কনকাশনের জন‍্য এই ম‍্যাচে মুমিনুলের বাইরে থাকতে না হলে হয়তো একাদশে থাকতেন না হৃদয়। আগের ম‍্যাচে বাজে দুই শটে আউট হয়ে প্রবল সমালোচনার মুখে থাকা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানই এখন টানছেন দলকে।

৯৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩১৮।

তাওহিদ হৃদয়ের অসাধারণ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব‍্যবধান কমিয়ে এনেছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে তাইজুল ইসলামের উইকেট হারিয়ে যোগ করেছে ১১৩ রান।

চা-বিরতিতে যাওয়ার সময় ৯৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩১৮।

২৮৯ বলে সাত ছয় ও ১৮ চারে ১৯০ রানে ব‍্যাট করছেন হৃদয়। টেস্টে কোনো ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭ ছক্কার রেকর্ডে বসেছেন তিনি তামিম ইকবালের পাশে।

নিজের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডে মুমিনুল হককে (১৮১) ছাড়িয়ে গেছেন হৃদয়। ডাবল সেঞ্চুরির হাতছানি তার সামনে।

২ বল খেলে শূন‍্য রানে হৃদয়কে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ। আগের দিন ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় প্রথম ইনিংসে ব‍্যাটিংয়ে নামবেন না সাদমান ইসলাম। তাই এটাই বাংলাদেশের শেষ জুটি।

ওয়েস্ট ইন্ডিজের চেয়ে স্রেফ ৩৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুমিনুলকে ছাড়িয়ে হৃদয়ের কীর্তি

আপডেট সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬