ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 12

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি।

বিমানবন্দর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উড়ালসেতু থেকে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার পরপরই তারা সেখান থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, কে বা কারা উড়াল সেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৩:০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬