অভিশংসনের শঙ্কায় পড়েছেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 7
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গো-হারা হেরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পার্লামেন্টের উভয়পক্ষ চলে গেছে বিরোধী দল ডেমোক্রেটদের দখলে। এবার শঙ্কায় পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করে বসে কিনা
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর গ্রহণ করা বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের জন্য ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে আনার চেষ্টা করেন, তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই সতর্কবার্তা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হয়েছে গত ৩ নভেম্বর এবং পরের দিন ৪ নভেম্বর নির্বাচনের ফলাফলও প্রকাশিত হয়েছে। সেই ফলাফল থেকে জানা গেছে, এবারের নির্বাচনে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।
বুধবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতরা তাকে অভিশংসন করতে পারে এবং এ নিয়ে তিনি চিন্তিত কী না।
জবাবে ট্রাম্প বলেন, “আমি বিন্দুমাত্র চিন্তিত নই; বরং আমার মনে হয় আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।”
সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির পরাজয় সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি যদি ব্যালটে থাকতাম, তবে জয়ী হতাম। নির্বাচনের আগে আমি যেসব জনসভা করেছি—সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি; কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারিনি।”




























