সংবাদ শিরোনাম ::
বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
এনবি২৪ ডেস্ক
- আপডেট সময় : ১০:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 22
রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।




























