ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 9

Oplus_16908288

কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ও উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘কৃষিপণ্যভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণের জন্য সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ.এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরিফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান শিল্পের বিনিয়োগ সম্প্রসারণ এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এর ফলে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

কমিউনিটি ব্যাংক এ স্কিমে যুক্ত হওয়ায় কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় কৃষিপণ্যের বাণিজ্যিক ব্যবহার সম্প্রসারণ এবং কৃষি ও শিল্প খাতের মধ্যে কার্যকর সংযোগ জোরদারে উদ্যোগটি ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, কৃষিভিত্তিক শিল্পে অর্থায়ন সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগ আরও বাড়বে। কৃষিপণ্য উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত মূল্য সংযোজন কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাংকটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬