ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু করতে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের চুক্তি

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 6

Oplus_16908288

গ্রাহকদের জন্য নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালুর লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ও প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মধ্যে কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহ আলম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় গ্রাহকেরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবিমাসহ বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা গ্রহণের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা সেবার সফলতা শুধু পলিসি বিক্রির ওপর নির্ভরশীল নয়; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করার পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু করতে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের চুক্তি

আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬