ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 8

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকটির ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে ২০১২ সালেও তিনি যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক।

মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। বস্ত্র ও তৈরি পোশাক, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে তাঁর ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের দুই পুঁজিবাজারে তালিকাভুক্ত। তাঁর নেতৃত্বে আনলিমা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছেন মাহমুদুল হক। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি সমাজের উন্নয়নে অবদান রাখছেন।

মাহমুদুল হক চট্টগ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক

আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬