ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ছয় রুটে আজ থেকে চলবে কোম্পানিভিত্তিক বাস

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 9

রাজধানী ঢাকার ছয়টি রুটে আজ রোববার থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস (বাস রুট রেশনালাইজেশন)। ২০১৫ সালে উদ্যোগ গ্রহণের ১১ বছর পর এ পদ্ধতিতে বড় পরিসরে বাস চালু হচ্ছে।

যদিও ২০২১ সালে ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চালু করা হলেও তা সফল হয়নি।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত ৮ অক্টোবর বৈঠক করে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন সম্পন্ন করার নির্দেশ দেন। এ পদ্ধতিতে রাজধানীতে বিদ্যমান ৯৮টি বাস রুটকে পুনর্বিন্যাস (রেশনালাইজেশন) করে ৩২টিতে নামিয়ে আনা হবে।

প্রতি রুটে একটি মাত্র কোম্পানির বাস চলবে। বর্তমানে সেসব কোম্পানির বাস চলছে, সেগুলোকেই একীভূত করে একটি কোম্পানি গঠন করা হবে।

প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে– গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। রুটভেদে ২০ থেকে ২৫৩টি বাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। এ রুটে বর্তমানে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকার ছয় রুটে আজ থেকে চলবে কোম্পানিভিত্তিক বাস

আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬