ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পুনরায় ভোট গণনার দাবিতে জামায়াতের সড়ক অবরোধ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 20

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ফের ভোট গণনার দাবিতে জামায়াতে ইসলামীর প্রার্থীর কর্মী-সমর্থকেরা একটি ভোটকেন্দ্রের সামনে সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর কাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ওই কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়। এরপর ভোটগ্রহণ কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কেন্দ্র থেকে বের হওয়ার সময় জামায়াতের কর্মী-সমর্থকেরা পুনরায় ভোট গণনার দাবিতে তাদের গাড়ি থামিয়ে সড়ক অবরোধ করেন।

ওই কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ হাজার ১৩০ ভোট। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪১৪ ভোট। কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৮৭৫ জন।

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ওই কেন্দ্রে ভোট গণনা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। পরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে পুনরায় ভোট গণনার দাবিতে জামায়াতের সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬