ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 10

জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে প্রধানমন্ত্রীর ফ্লাইটের। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়। জাপান সময় রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটি উড্ডয়ন করেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। এ অবস্থায় পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যান্ত্রিক ত্রুটিতে প্রধানমন্ত্রীর ফ্লাইট বিলম্ব

আপডেট সময় : ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬