ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা হত্যা: ওসি প্রত্যাহার

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 29

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম খুনের ঘটনায় গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে বুধবারের মধ্যেই রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত হতে বলা হয়েছে।

একই সঙ্গে মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর রেঞ্জ ডিআইজি মো.আশিক সাঈদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল হান্নানকে ‘জনস্বার্থে’ রেঞ্জ ডিআইজি রাজশাহী কার্যালয়ে সংযুক্ত করা হলো। তাকে আজই রেঞ্জ ডিআইজির কার্যালয় রাজশাহীতে যোগদানের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য বলা হলো।

পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান ডিআইজির অফিস আদেশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইতোমধ্যে গুরুদাসপুর থানা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলাটির তদন্তভার পুলিশের কাছ থেকে প্রত্যাহার করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমির হোসেন মোবাইল ফোনে জানান, মামলার তদন্তভার পরিবর্তনের বিষয়টি তিনি শুনেছেন। তবে অফিস আদেশ পাননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রদল নেতা হত্যা: ওসি প্রত্যাহার

আপডেট সময় : ০৩:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬