ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে যৌন নিপীড়ন

দেশ ছাড়েননি থাপ্পরম্যান, আগাম জামিনের আবেদন

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 33

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর শিক্ষককে মারধর করে আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছেড়ে যাননি। মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি জানিয়েছেন।

আইনজীবী জানান, আইনি সহায়তার জন্য গতকাল রাতে রুমি তার চেম্বারে অনেক্ক্ষণ অবস্থান করেন। তার (রুমি) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।

পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

​ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এরপর মাদ্রাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর পিতার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টা অভিযোগে আসামি করা হয়।

গতকাল সোমবার রাতে সাংবাদিকদের বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুকে যৌন নিপীড়ন

দেশ ছাড়েননি থাপ্পরম্যান, আগাম জামিনের আবেদন

আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬