ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 9

প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ‘কমিউনিটি ইসলামিক’ নামে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে অবস্থিত ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোই এ উদ্যোগের লক্ষ্য। শরিয়াহ নীতিমালা অনুসরণ, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবার মাধ্যমে ‘কমিউনিটি ইসলামিক’কে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান অনুষ্ঠানে ইসলামিক ব্যাংকিংয়ের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহ নীতিমালা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, সততা, আমানতদারিতা ও শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে। কমিউনিটি ইসলামিক এসব মূল্যবোধ ধারণ করে কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); এবং এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএমসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান; ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘কমিউনিটি ইসলামিক’-এর মাধ্যমে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা, নৈতিকতা ও দায়িত্বশীল ব্যাংকিং চর্চাকে গুরুত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক

আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬