ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 17

হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৯ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। সব মিলিয়ে হাম ও উপসর্গে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৩৩।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৮৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের হাসপাতালে, একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে, একজন বরিশালে বিভাগের হাসপাতালে ও একজন খুলনা বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২০০ জন, চট্টগ্রামে ১০৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৮, বরিশালে ৬৬, খুলনায় ৫২ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬