ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসির ৩৮ নম্বর ওয়ার্ড

জনসংযোগে ব্যস্ত ছাত্রদল নেতা আল আমীন

এসএম শামীম
  • আপডেট সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 47

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও ৩৮ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জনসংযোগ অব্যাহত রেখেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. আল আমীন।

বরিশাল বিভাগের কৃতি সন্তান আল আমীন তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের অভিজ্ঞতা থাকলেও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় থেকে সরে আসেননি তিনি। বর্তমানে ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করছেন এই ছাত্রনেতা।

আল আমীন বলেন, “আমি মনে করি, মানুষের পাশে থাকতে নির্বাচনের তফসিল কিংবা কোনো বিশেষ সময়ের প্রয়োজন হয় না। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। ৩৮ নম্বর ওয়ার্ডের মানুষের একজন সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক জীবনে অনেক বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। তবুও মানুষের ভালোবাসা ও দোয়াকে শক্তি হিসেবে নিয়ে এগিয়ে চলেছি। ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ৩৮ নম্বর ওয়ার্ডকে আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় রূপান্তর করতে কাজ করতে চাই।”

নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই এলাকাবাসীর সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার এই উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি তরুণদের মধ্যেও আগ্রহ তৈরি করছে বলে জানা গেছে। জনসম্পৃক্ততা, নাগরিক সমস্যার সমাধান এবং এলাকার উন্নয়নকে সামনে রেখে মানুষের আস্থা অর্জনই এখন আল আমীনের প্রধান লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএনসিসির ৩৮ নম্বর ওয়ার্ড

জনসংযোগে ব্যস্ত ছাত্রদল নেতা আল আমীন

আপডেট সময় : ০৯:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬