ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 25

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও খুলছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত। ছুটি শেষ হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরছে বিভিন্ন প্রতিষ্ঠানে। শুরু হচ্ছে নিয়মিত দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম।

দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। দীর্ঘ ছুটি শেষে আজ রোববার থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যাংকিং লেনদেন ও আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

আপডেট সময় : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬