ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 10

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন যাত্রী।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া তিনটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী ‘দর্শনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের একটি পানিভর্তি খাদে গিয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় আরও পাঁচজনকে।

দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকৃত মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহতদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) এবং বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা প্রত্যেকেই চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩

আপডেট সময় : ১০:০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬