ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ. আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 25

১০ বছরের বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকার কাছাকাছি জুলুটেম্বা এলাকায় ব্যবসা করে আসছিলেন শরীয়তপুরের মারুফ ব্যাপারী (৫০)।

বুধবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিতে নিহত হন তিনি। পরিবারের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছেন।

নিহত মারুফ ব্যাপারী শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা গ্রামের মৃত আব্দুস সোবহান বেপারীর ছেলে। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। চার বছর আগে তাঁর স্ত্রী মারা যান।

পরিবার ও পরিচিত প্রবাসীরা জানান, মারুফ দীর্ঘদিন ধরে জুলুটেম্বা এলাকায় ব্যবসা করছিলেন। ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় কিছু ব্যক্তি নিরাপত্তার নামে তাঁর কাছে ৫০০ থেকে দেড় হাজার দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

পরিচিতজনদের দাবি, বুধবার রাতে অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে ওই ব্যক্তিদের সঙ্গে মারুফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি নিহত হন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিচিত প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

মারুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিম সিড্যা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি বলেন, ‘চাঁদার জন্য বিদেশের মাটিতে আমার কাকা মারুফ বেপারীকে জীবন দিতে হয়েছে। ওখানকার দূতাবাস কি এগুলো দেখে না? আমরা চাই, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে আমার কাকার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ. আফ্রিকায় শরীয়তপুরের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬