ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 14

রাজধানীর ভাটারায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাত থেকে শুরু হয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে এই অভিযান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাড়িটিতে ডিজে পার্টি চলতো এবং মাদকের আসর বসত। সেখান থেকে ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যেই ২৬ জন নারী।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, ওই পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে।

সূত্র বলছে, বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের। তিনি পুলিশ সদর দপ্তরে ম্যান্টেনেইন্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তার বাড়িতে মাদকের কারবারের অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে তাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান

আপডেট সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬