ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 24

দেশে সারের সরবরাহ নিশ্চিত করতে ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে প্রায় ৩৬৪ কোটি ৫৫ লাখ টাকা।

চলতি অর্থবছরে দেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার কেনা হবে।

সোমবার কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের সিদ্ধান্তগুলো জানায়।

এর মধ্যে কাফকোর কাছ থেকে চতুর্থ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া কিনতে ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৩৭৫ টাকা। প্রতি টনের দাম পড়বে ৪০৮ দশমিক ৩৭৫ ডলার।

আর সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে অষ্টম লটে ৪০ হাজার টন (১০ শতাংশ কমবেশি) বাল্ক গ্রানুলার ইউরিয়া আমদানির জন্য ২১৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা খরচ হবে। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৩১ দশমিক ৬৭ ডলার।

এদিন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জন্য ২০ হাজার টন (১০ শতাংশ কমবেশি) ৬৮ শতাংশ পিটু ওফাইভ-সমৃদ্ধ ফসফরিক অ্যাসিড আমদানির একটি প্রস্তাবও বৈঠকে তোলা হয়।

তবে ১৪ জুন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আহ্বান করা এ-সংক্রান্ত প্রস্তাবটি শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে আলোচনা থেকে প্রত্যাহার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

আপডেট সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬