ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার আটক

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 25

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার কারণ উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদ সুমনকে থানায় নেওয়া হচ্ছে। সেখানে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে, একই দিন বিকেল ৩টার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এরপরই রিসোর্টের ম্যানেজারকে পুলিশি হেফাজতে নেওয়ার খবর সামনে আসে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত এলাকার অনুমোদনহীন টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান জানান, ইনানী পাটোয়ারটেকের টুপ টুপ রেস্টুরেন্টে অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখানে কোনটি কার তা শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার আটক

আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬