ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 36

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, শনিবার বিকেল ৪টার দিকে গাজীপুরের সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের একটি কারখানায় আগুন লাগে।

তিনি আরও জানান, ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

‘গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট আগুনে যাচ্ছে’। আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আপডেট সময় : ০৫:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬