ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 12

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবদল কর্মী।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিস নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে বাপ্পি ও শাওনকে এলোপাতাড়ি মারধর করছেন। এ সময় তাঁরা নিজেদের রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, দুর্বৃত্তরা তাঁর ভাই বাপ্পি ও শাওনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

শাওন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানান রহিম খান বাবু।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০১:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬