ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ নতুন রেলকোচ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 12

ভারত থেকে প্রথম চালানে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী বগি চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশের প্রবেশের পর দর্শনা কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে রেলকোচগুলো নেওয়া হবে সৈয়দপুরের কারখানায়।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে বগিগুলো প্রবেশ করে।

ভারতের পাঞ্জাব প্রদেশ থেকে ১২ অক্টোবর ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে রওনা দিয়ে ভারতের গেদে চেকপোস্টে আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গা-দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রেলওয়ে পাকশীর বিভাগীয় কর্মকর্তারা বগিগুলো বুঝে নেন।

রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সরকার ব্রডগেজ রেলকোচ কেনার জন্য চুক্তি করে ভারতের রাইটস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর পুনরায় সংশোধিত চুক্তি হয়। শুক্রবার দর্শনা স্টেশনে পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারত থেকে প্রথম চালানে দেশে এলো ১৮ নতুন রেলকোচ

আপডেট সময় : ০৫:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬