ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১৮১

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 11

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ৩১০, বরিশালে ১৪৩, সিলেটে ১৩০, খুলনায় ১১১, ময়মনসিংহে ৯৩, রংপুরে ২৬ এবং রাজশাহী বিভাগে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৯৬ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৮৬ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৯২৬ জনের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১১৮১

আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬