ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 12

একদিন পর শুরু হচ্ছে কার্তিক মাস। কিন্তু ভ্যাপসা গরমে অতিষ্ঠ সারা দেশ। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩৫ দশমিক ২।

তবে আজ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বে উপকূলীয় অঞ্চলে ঝড় হতে পারে। একই সঙ্গে তিনটি বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও কোথাও তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উপকূলীয় তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আপডেট সময় : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬