কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 23
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’-এর শরি’আহ্ সুপারভাইসরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ইসলামিকের শরি’আহ্ সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। এতে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
সভায় কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মো. মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কমিউনিটি ইসলামিকের ব্যাংকিং কার্যক্রমে শরি’আহ্ নীতিমালা অনুসরণ, ইসলামী ব্যাংকিংয়ের নীতিগত বিষয় এবং সংশ্লিষ্ট কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ সময় শরি’আহ্ সুপারভাইসরি কমিটির দিকনির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে গ্রাহকদের জন্য স্বচ্ছ, নীতিনিষ্ঠ ও আস্থাশীল ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।































