ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি আর ঈদ ৯ মার্চ

এনবি২৪ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 21

জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে।

আল জারওয়ানের মতে, আগামীকাল রোববার সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

তবে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে ভিন্ন তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে বা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্রে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তির সাহায্যে সূর্যাস্তের আগে চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

সংস্থাটির মতে, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বা সেই হিসাবের ভিত্তিতে পর্যবেক্ষণকে গুরুত্ব দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল শুরু হতে পারে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রে চাঁদ দেখার শর্ত যেসব দেশ অনুসরণ করে, সেখানে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি আর ঈদ ৯ মার্চ

আপডেট সময় : ১১:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬